গল্পের সারাংশ
শহরের এক ঘিঞ্জি মহল্লার এক কামরার ঘরে মা সালমা আর ছোট্ট বোনকে নিয়ে থাকে বছর দশ-বারোর ইবু। বাবা বড় রাস্তার মোড়ে মুরগির মাংসের দোকান চালায়, রাতে মদ-জুয়ার আসর সেরে বাড়ি ফিরে টাকার জন্য মায়ের গায়ে হাত তোলে। স্কুলে যাওয়া হয় না ইবুর। তার দিন কাটে বোনকে ঘুম পাড়িয়ে, মুরগিদের দানা খাইয়ে আর উঠোনের কাগজি লেবুর চারাগাছটায় রোজ যত্ন করে জল দিয়ে।
একদিন মহল্লার ছোট্ট মেয়ে মুনিয়া হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশের জেরার মুখে ভয়ে কুঁকড়ে যায় সালমা, কারণ মেয়েটা শেষবার এসেছিল তাদেরই ঘরে। ঠিক তখনই থানায় নিজে থেকে হাজির হয় ইবু। দুটো রুটির বদলে সে পুলিশকে নিয়ে যায় মহল্লার পেছনের এক নির্জন জায়গায়, যেখানে মাটির নিচে চাপা পড়ে আছে এক ভয়ংকর সত্য।
ইন্সপেক্টর মোদক কিছুতেই মানতে পারেন না যে এইটুকু একটা ছেলে এমন কাজ করতে পারে। তবে কি আড়ালে অন্য কেউ আছে? সালমার ভাঙা গলায় একে একে বেরিয়ে আসে পুরনো এক মৃত্যু, এক পুতুল-বোন আর ধামাচাপা দেওয়া এক খুনের কথা। আর শেষে ইবুর নিজের মুখে শোনা যায় সেই রাতের কাহিনি, যা সব হিসেব উল্টে দেয়।
রাকা ব্যানার্জীর লেখা এই মনস্তাত্ত্বিক থ্রিলার শুনুন ছয়টি অডিও পর্বে, আর নিজেকে প্রশ্ন করুন: অপরাধী কি জন্মায়, নাকি তাকে তৈরি করে তার চারপাশ?
কলাকুশলী
- রচনারাকা ব্যানার্জী
- কথকবুবাই সাহা
- কথকঅভীক সাহা
- কণ্ঠশিল্পীঅরিত্র
- কণ্ঠশিল্পীনিলাঞ্জনা
- কণ্ঠশিল্পীঅমিতাভ
- কণ্ঠশিল্পীমৌমিতা
- কণ্ঠশিল্পীনবনীতা
- শব্দ সম্পাদনাবুবাই সাহা
- শব্দ পরিমার্জনা ও মিশ্রণদেবদত্ত
- রেকর্ডিং স্টুডিওমিহান'স প্রোডাকশন হাউস
- অন্যান্যসায়ান্তিকা
পর্ব ১ - ইবুর সংসার
এক কামরার ঘর, ছোট্ট বোন আর লেবুগাছ নিয়ে ইবুর দিন; এর মধ্যেই থানায় ডাক পড়ে সালমার।
অডিও পর্ব · ৪:৫৬
পর্ব ২ - মুনিয়া
বাবার মাংসের দোকানে চোখ আটকে থাকে ইবুর; তারপর জামা নিতে আসে মহল্লার মেয়ে মুনিয়া।
অডিও পর্ব · ৫:৫৩
পর্ব ৩ - থানায় ইবু
জেরায় ভেঙে পড়ে সালমা, আর তখনই নিজে থেকে থানায় এসে হাজির হয় ইবু।
অডিও পর্ব · ৩:৫৬
পর্ব ৪ - মাটির নিচে
দুটো রুটির বদলে ইবু পুলিশকে নিয়ে যায় মহল্লার পেছনে; মুখ খোলে সালমা।
অডিও পর্ব · ৬:০১
পর্ব ৫ - পুরনো খুন
ধামাচাপা পড়া এক পুরনো মৃত্যুর কথা, যা কেউ কোনোদিন পুলিশকে জানায়নি।
অডিও পর্ব · ৩:৫২
পর্ব ৬ - লেবু গাছের নিচে
শেষ পর্যন্ত ইবুর মুখেই বেরিয়ে আসে সেই রাতের সত্যি।
অডিও পর্ব · ৫:১৭
