গল্পের সারাংশ
সায়কের গলায় একসময় এমন সুর ছিল যে সে গান ধরলে চারপাশের আবহাওয়াটাই বদলে যেত। কিন্তু উচ্চমাধ্যমিকের আগে বাবা-মায়ের একটাই দাবি ছিল, গান নয়, পড়াশোনা। ছেলে কী চায়, সে প্রশ্ন কেউ করেনি। বহু বছর পর একটা অডিশনের খবর পেয়ে সায়ক আবার রেওয়াজ শুরু করেছে, কিন্তু এক মাঝরাতে তমালদার কয়েকটা কথায় সব আশা যেন টুকরো হয়ে যায়।
ফোনের ওয়ালপেপারে আটকে রাখা নিজের লেখা একটা লাইন চোখে পড়ে তার: "যদি অর্থ খোঁজো আমি শূন্য, যদি ভালোবাসা খোঁজো আমি পরিপূর্ণ।" লাইনটা লেখা হয়েছিল একজনের জন্যই। গভীর রাতে সায়ক ফোন করে দেবযানীকে, তার দেবীকে, যার সঙ্গে প্রথম দেখা হয়েছিল গানের স্কুলের এক ক্লাসঘরে।
দেবী এখন অনেক দূরে, পড়াশোনার জন্য। লকডাউনের আগে শেষ দেখা, তারপর দুটো বছর শুধু ফোনের ওপারের গলা। এক রাতের কথায় ফিরে আসে স্কুল-কলেজের দিন, পয়লা বৈশাখের মঞ্চ, দুটো পরিবারের বাধা আর সেই দিনটা, যেদিন সায়ক প্রথম মনের কথা বলেছিল। কিন্তু সায়কের মনে একটা ভয়ও আছে: এত দূরত্ব কি সত্যিই সব সামলে নিতে পারে?
পাবন মণ্ডলের লেখা প্রেম, গান আর দূরত্বের এই মিষ্টি গল্প শুনুন সাতটি অডিও পর্বে।
কলাকুশলী
- রচনাপাবন মণ্ডল
- কথকশুভ ধর
- কণ্ঠশিল্পীবুবাই সাহা
- কণ্ঠশিল্পীঅভিজিৎ
- কণ্ঠশিল্পীমৌমিতা সাহা
- কণ্ঠশিল্পীদীপ্তিমান
- কণ্ঠশিল্পীপ্রায়ন
- শব্দ সম্পাদনাবুবাই ও মৌমিতা
- শব্দ পরিমার্জনা ও মিশ্রণশুভ ধর
- রেকর্ডিং স্টুডিওমিহান'স প্রোডাকশন হাউস
- অন্যান্যপ্রায়ন
হারানো সুর
মাঝরাতে তমালদার একটা কথায় ভেঙে যায় সায়কের ফিরে আসার স্বপ্ন; ফোনের পর্দায় জ্বলে থাকে পুরনো এক লাইন।
অডিও পর্ব · ৬:০৫
মাঝরাতের ফোন
রাত বারোটার পর সেই একজনকেই ফোন করে সায়ক, যে দূরে থেকেও তাকে সবচেয়ে ভালো বোঝে।
অডিও পর্ব · ৫:০২
ফেলে আসা দিন
লকডাউন, হারিয়ে যাওয়া বন্ধু আর স্কুল-কলেজের দিন; কথায় কথায় ফিরে আসে ফেলে আসা সময়।
অডিও পর্ব · ৫:৩৭
দূরত্বের ভয়
পুরনো স্কুলের ব্যালকনি, খুনসুটি, আর সায়কের মনে চেপে রাখা দূরত্বের ভয়।
অডিও পর্ব · ৪:১৯
প্রথম দেখা
গানের স্কুলের ক্লাসঘরে প্রথম দেখা দেবযানীর সঙ্গে; পয়লা বৈশাখের মঞ্চে দুজনের ডুয়েট।
অডিও পর্ব · ৫:৪০
কাছে আসা
দুজনের বাড়িতেই গান নিয়ে বাধা, তবু একটু একটু করে কাছে আসা; পার্কে এক কঠিন প্রশ্ন।
অডিও পর্ব · ৩:৫০
ভোরের ফোন
রাত শেষ হয়ে আসে, কথা ফুরোয় না; আর ভোরে বেজে ওঠে ফোন।
অডিও পর্ব · ৪:১৭
